বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ইন্ডিয়ান উপস্থাপক

বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ইন্ডিয়ান উপস্থাপক

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৬ জানুয়ারী, ২০২৬, আপডেট ১:০০

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে উপস্থাপনা প্যানেল থেকে বাদ পড়েছেন ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক। পরিবর্তিত পরিস্থিতির কারণে তাকে উপস্থাপক প্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারের বিপিএলে ধারাভাষ্য ও উপস্থাপনায় বেশ কিছু চমক এনেছিল বিসিবি। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জনপ্রিয় মুখ জয়নব আব্বাসের সঙ্গে ছিলেন ইন্ডিয়ার রিধিমা পাঠক। এছাড়া ধারাভাষ্যকার প্যানেলে যুক্ত করা হয়েছিল পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা এবং ইংল্যান্ডের কিংবদন্তি পেসার ড্যারেন গফকে।

তবে, বাংলাদেশ-ইন্ডিয়া সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনায় রিধিমার বিপিএল যাত্রার সমাপ্তি ঘটল। গত শনিবার (৩ জানুয়ারি) ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড বিসিসিআই’র নির্দেশ মেনে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক আক্রমণ চলছে এমন অভিযোগ তুলে ‘অ্যান্টি বাংলাদেশি’ সেন্টিমেন্টে বারুদ যোগ করছে উগ্র হিন্দুত্ববাদীরা।

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার পর জরুরি সভা ডাকে বিসিবি। এরপর নিরাপত্তা ইস্যুতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে যেতে অপারগতা প্রকাশ করে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ইন্ডিয়া থেকে অন্যত্র সরিয়ে নেয়ার দাবিও জানিয়েছে বিসিবি।

এরপর গতকাল (৫ জানুয়ারি) বাংলাদেশ সরকার দেশীয় অপারেটরের আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading