জকসু নির্বাচন: ২১ কেন্দ্রের ফল প্রকাশ

জকসু নির্বাচন: ২১ কেন্দ্রের ফল প্রকাশ

উত্তরদক্ষিণ। বুধবার, ০৭ জানুয়ারী, ২০২৬, আপডেট ১:১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ২১টি কেন্দ্রের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রকাশিত ফলাফলে সমন্বিত হিসাবে সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ছাত্রদল সমর্থিত ছাত্র-অধিকার পরিষদের প্রার্থী এ কে এম রাকিব থেকে ১২২ ভোটে এগিয়ে রয়েছেন।

সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদেও ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন।

২১ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ২৫০৪ ভোট।

তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ছাত্রঅধিকার পরিষদের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ২৩৮২ ভোট।

বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে ভোট গণনার পর এ ফল ঘোষণা করা হয়।

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading