গানম্যান পেলেন চরমোনাই পীর ও জোনায়েদ সাকিক

গানম্যান পেলেন চরমোনাই পীর ও জোনায়েদ সাকিক

উত্তরদক্ষিণ। শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, আপডেট ১৭:৫৫

অস্ত্রধারী দেহরক্ষী বা গানম্যান পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

গত বুধবার (৭ জানুয়ারি) রাজনৈতিক ব্যক্তিদের আবেদন যাচাই-বাছাই শেষে এ তিনজনকে গানম্যান দেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়ে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের দেহরক্ষী পাওয়ার আবেদন নাকচ করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া, স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শাখাওয়াত হোসাইনও (হিরু) গানম্যান পাননি।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, আনোয়ার হোসেন মঞ্জু ও অলি আহমদ নির্বাচনে অংশ নিচ্ছেন না; তাই তাদেরকে দেহরক্ষী দেওয়া হয়নি।

পুলিশের বিশেষ ব্রাঞ্চ (এসবি) থেকেও তাদের নিরাপত্তা ঝুঁকি আছে বলে মতামত দেওয়া হয়নি। শাখাওয়াত হোসাইনেরও নিরাপত্তা ঝুঁকি নেই বলে মনে করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ঢালাওভাবে অস্ত্রধারী দেহরক্ষী দেওয়া হবে না। নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর আরও কয়েকজন রাজনীতিবিদকে দেহরক্ষী দেওয়ার অনুমোদন দেওয়া হবে।

এছাড়া, আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদনের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading