নোয়াখালীতে কৃষককে কুপিয়ে গুরুতর জখম

নোয়াখালীতে কৃষককে কুপিয়ে গুরুতর জখম

উত্তরদক্ষিণ। শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, আপডেট ১৭:৩০

নোয়াখালীর কবিরহাটে এক কৃষককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মনিনগর গ্রামে এ ঘটনা ঘটে।আহত কৃষকের নাম মোহাম্মদ জামাল (৩৬)।

তিনি একই গ্রামের বেপারী বাড়ির ওবায়দল হকের ছেলে।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাড়ির পাশে পাঁচ শতাংশ জমি দীর্ঘদিন ধরে জামালের পরিবারের দখলে রয়েছে।

ওই জমিতে তারা ধান চাষ করে আসছেন। শনিবার সকালে জামালের বাবা ওবায়দল হক ধানখেত পরিষ্কার করতে গেলে একই গ্রামের বাচ্চুর নেতৃত্বে তার ছেলে হাফিজ, শিহাব ও নুরউদ্দিন তাকে বেধড়ক মারধর করেন।

এ ঘটনার খবর পেয়ে জামাল ও পরিবারের অন্যান্য সদস্যরা আহত ওবায়দল হককে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় পথিমধ্যে বাচ্চুসহ তার ছেলেরা পুনরায় হামলা চালায়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে জামালের বাম হাত ভেঙে দ্বিখণ্ডিত করে, মাথায় কুপিয়ে জখম করে এবং বুকে খন্তা দিয়ে আঘাত করে।

ঘটনার পর আহত জামালকে গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বাচ্চুর ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়।

ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading