তারেক রহমানের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের নেতাদের সাক্ষাৎ
উত্তরদক্ষিণ। শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, আপডেট ২২:৪৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও মুফতি মনির হোসাইন কাসেমী প্রমুখ।
ইউডি/এআর

