ইরানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের আশঙ্কায় ইসরাইলে ‘হাই অ্যালার্ট’
উত্তরদক্ষিণ। রবিবার, ১১ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৬:৫৫
ইরানে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মধ্যেই আমেরিকা দেশটিতে হস্তক্ষেপ করতে পারে এমন আশঙ্কায় উচ্চ সতর্কতায় রয়েছে ইসরাইল।
রবিবার (১১ জানুয়ারি) বিষয়টি সম্পর্কে অবগত তিন ইসরাইলি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ না করার বিষয়ে গেল কয়েকদিন ধরে ইরানকে বার বার সতর্ক করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গেল শনিবার তিনি বলেন, আমেরিকা ‘সহায়তা দিতে প্রস্তুত’। সপ্তাহান্তে অনুষ্ঠিত নিরাপত্তা পরামর্শ বৈঠকে অংশ নেয়া ইসরাইলি সূত্রগুলো জানিয়েছে, উচ্চ সতর্কতার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এতে কী ধরনের ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে সে বিষয়ে তারা বিস্তারিত জানাননি।
একটি ইসরাইলি সূত্র জানায়, শনিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে এক ফোনালাপে ইরানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এক মার্কিন কর্মকর্তা ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
ইউডি/রেজা

