প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিল হবে কিনা, জানালেন ডিজি

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিল হবে কিনা, জানালেন ডিজি

উত্তরদক্ষিণ। শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, আপডেট ২০:৩০

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকলসহ নানা অভিযোগে পরীক্ষার্থীরা বিক্ষোভ-সমাবেশ করেছেন।

রবিবার (১১ জানুয়ারি) মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে তারা অবস্থান নিয়েছেন।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় নকলের চেষ্টা হয়েছে, তবে প্রশ্ন ফাঁসের সঙ্গে তাদের প্রশ্নের মিল পাওয়া যায়নি।

এ নকলের দায়ে ২০৭ জনকে বহিষ্কার করা হয়েছে এবং বিভিন্ন স্থানে মামলা ও সাজা প্রদান করা হয়েছে।তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে বলে জানানো হয়েছে। এর আগে দুটি পরীক্ষা ইতিমধ্যেই বাতিল করা হয়েছিল।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading