ফরিদপুরে পিকআপ ট্রেনের ধাক্কা, নিহত ৩

ফরিদপুরে পিকআপ ট্রেনের ধাক্কা, নিহত ৩

উত্তরদক্ষিণ। সোমবার, ১২ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৭:০০

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় শ্রমিকবাহী পিকআপ ভ্যানে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে। এতে আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় হতাহত শ্রমিকেরা ডোবরার একটি মিলের শ্রমিক।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাসি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।আহতদের মধ্যে পাঁচজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকি পাঁচজনকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে নিহত-আহতদের নাম পরিচয় জানা যায়নি।স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় জনতা জুট মিলের পিকআপ বোয়ালমারী উপজেলার সুতাশি রেল ক্রসিং পার হওয়ার সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া গামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি পিকআপের ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই জুট মিলের দুই পুরুষ এবং এক নারী শ্রমিকের মৃত্যু হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading