রংপুরকে হারিয়ে সেমির পথে সিলেট
উত্তরদক্ষিণ। সোমবার, ১২ জানুয়ারি , ২০২৬, আপডেট ১
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৩তম ম্যাচে তারকাবহুল রংপুর রাইডার্সকে সহজেই পরাজিত করেছে সিলেট টাইটান্স।
একতরফা এই জয়ে সেমিফাইনালে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেল সিলেট।
সোমবার (১২ জানুয়ারি) ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে সিলেটের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের মুখে পড়ে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় রংপুর।
নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় তারা।সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় সিলেট।
নির্ভার ব্যাটিংয়ে ১৫ ওভারেই ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি।এই জয়ের ফলে ৯ ম্যাচে ৫টি জয় নিয়ে সিলেট টাইটান্সের সংগ্রহ দাঁড়িয়েছে ১০ পয়েন্ট।
পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে তারা সেমিফাইনালের দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে।
ইউডি/এআর

