এমপিদের দুর্নীতি উন্মোচন করলেন রুমিন ফারহানা

এমপিদের দুর্নীতি উন্মোচন করলেন রুমিন ফারহানা

উত্তরদক্ষিণ। সোমবার, ১২ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৮:৫৫

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এমপিদের সরকারি বরাদ্দ আত্মসাত ও অর্থনৈতিক অসদাচারের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সরকারি বরাদ্দের ৫০ ভাগ এমপি নিজেই রাখেন, ২৫ ভাগ সহকারী ও সহযোগী নেন, ঠিকাদাররা ২০ ভাগ পকেটে দেয় এবং মাত্র ৫ ভাগ অর্থ কাজে ব্যবহৃত হয়।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, ‘পানিশ্বরের জনগণ প্রার্থীকে ভোট দিয়ে জিতালেই এমপি হয়। আমি এখানে সফল হবো। আমার বাবাকে যেমন জিতিয়েছেন, আমাকেও জিতাবেন।’

তিনি এমপিদের অর্থনৈতিক অসদাচারের বিশদ তুলে ধরে বলেন, ‘এমপি যদি সৎ থাকেন, সরকারি বা বেসরকারি কাজে কোনো সমস্যা হবে না। সরকারি ও স্বতন্ত্র এমপির বরাদ্দ সমান। এমপি সৎ হলে ঠিকাদারও চুরি করতে পারবে না।’

এছাড়া প্রবাসী সম্প্রদায়ের ভূমিকার কথাও উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘প্রবাসীরা দেশের ও গ্রামের অর্থনীতির চাকা চালান। তাদের জন্য প্রশিক্ষণ ও সহায়তার ব্যবস্থা করা এমপিদের দায়িত্ব।’

ব্যক্তিগত প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘আমার পরিবারের কেউ দেশে নেই। আত্মীয়রা বিদেশে। তাই আমার পিছুটান নেই, কেউ লাইনে দাঁড়াবে না ফল নেওয়ার জন্য। নির্বাচন শেষে ফল পাবেন শুধুমাত্র এলাকার জনগণ।’

রুমিন ফারহানা বলেন, ‘ইনশাল্লাহ ২২ তারিখ প্রতীক জেনে যাবেন। হাঁস মার্কাই আমার লক্ষ্য, নির্বাচনে সেটিতেই লড়াই করবো।’

প্রসঙ্গত, রুমিন ফারহানা বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তার বিরুদ্ধে বিএনপি জোটের প্রার্থী হিসেবে লড়ছেন জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading