স্কুল-কলেজ ও মাদ্রাসায় গণভোট প্রচারণার নির্দেশ

স্কুল-কলেজ ও মাদ্রাসায় গণভোট প্রচারণার নির্দেশ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৮:

বাংলাদেশে আগামী মাসে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট সম্পর্কে সচেতনতা তৈরি করতে স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

সরকারি বার্তা সংস্থা বাসস জানায়, দুই অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানকেও এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গণভোটের লোগো সংবলিত ব্যানার ও ফেস্টুন দৃশ্যমান স্থানে স্থাপন করতে হবে। একই সঙ্গে সরকারি সকল যোগাযোগ ও দাপ্তরিক চিঠিপত্রে গণভোটের লোগো ব্যবহার বাধ্যতামূলক।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নির্দেশ দিয়েছে, অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাধ্যমে এই বার্তা পরিবার পর্যন্ত পৌঁছে দিতে হবে। নোটিশ বোর্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালাতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে পদক্ষেপটি নেওয়া হয়েছে। আগামী জুলাইয়ে জাতীয় সনদ ২০২৫-এর মৌলিক প্রস্তাবগুলোর ওপর জনগণের রায় নেওয়ার জন্য এই গণভোট অনুষ্ঠিত হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading