৪৬তম বিসিএস : ১৬ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৯:০০
৪৬তম বিসিএস পরীক্ষার লিখিত অংশে সাময়িকভাবে উত্তীর্ণ ১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। প্রার্থীদের নিজ নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) কমিশন সচিবালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় সংশ্লিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যেসব প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে, তাদের রেজিস্ট্রেশন নম্বরগুলো হলো— ১৮০০৪১৯১, ১১১৩৭৬৭২, ১৩০০৩৬১০, ১১০৩৮৬২৭, ১১০৫৪৪১৮, ১৪০০৪১১৫, ১১০৯৯৬৫৩, ১১০৫৮৮৪৫, ১১০০৯৪৪০, ১৪০২৩৫২৩, ১১১৫৫৮২৯, ১১০৫৮২৩২, ৫৫৯-৪৮০৫৫, ১১০৩৪৪১৪ এবং ১১০৮৩১৬৬।
এর আগে, গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৪ হাজার ৫০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিল।
ইউডি/এআর

