পাঁচ ঘণ্টা পর আকাশপথ খুলে দিলো ইরান

পাঁচ ঘণ্টা পর আকাশপথ খুলে দিলো ইরান

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৩:৫৫

প্রায় পাঁচ ঘণ্টার মতো আকাশসীমা বন্ধ রাখার পর তা পুনরায় খুলে দিয়েছে ইরান।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল ইরান, যার ফলে আঞ্চলিক বিমান চলাচল ব্যাহত হয়।

আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিস অনুযায়ী, বুধবার (১৪ জানুয়ারি) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১০টা ১৫ মিনিটের দিকে আন্তর্জাতিক ফ্লাইট ছাড়া সব ধরনের বিমানের জন্য ইরান তার আকাশসীমা বন্ধ করে দেয়। তবে আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও সরকারি অনুমতি বাধ্যতামূলক ছিল।

ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর ৩টার (জিএমটি) কিছু আগে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এর পরপরই ইরানের একাধিক ফ্লাইট দেশটির আকাশসীমা ব্যবহার শুরু করে।

সূত্র: আল জাজিরা

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading