ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করবো না: জামায়াত আমির

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ২০২৬, আপডেট, ২৩:৫০

অতীতের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না বলে হুঁশিয়ার করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ১১ দলীয় জোটের জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

জামায়াত আমির বলেন, আমরা অতীতের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না, বরদাশতও করবো না। ভোট দেয়ার বয়স হলেও গত তিনটি নির্বাচনে যে ভোটাররা ভোট দিতে পারলেন না, আমরা তাদের ভোট নিশ্চিত করতে চাই। নতুন ভোটারদের বলতে চাই আপনারা ভোট দেবেন ও নিজের ভোটের হিসাব নিয়ে ঘরে ফিরেবেন। আমরা আপনাদের পাশে থাকবো।

আসন বণ্টন নিয়ে জামায়াত আমির বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সমঝোতার আলোচনা এখনো চলমান। আশা করছি আমাদের ঐক্যে তারা আসবে। তাদের অবস্থান পরিষ্কার হলেই তাদের আসন সংখ্যা ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, আমরা কেউ কাউকে আসন দেইনি। সবাই মিলে আলোচনার ভিত্তিতে আমরা আসন নিয়েছি, প্রার্থী দিয়েছি। যতগুলো আসনে আমরা ঐকমত্যে এসেছি সেসব আসনের প্রার্থীরা সবাই ১১ দলীয় জোটের প্রার্থী। সবাই মিলে আমরা প্রার্থীদের জয় নিশ্চিতে কাজ করবো।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading