উত্তরায় অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে যা জানা গেল

উত্তরায় অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে যা জানা গেল

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৬ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৯:৪০

রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন এবং অন্য একটি পরিবারের তিনজন রয়েছেন।

পুলিশের ধারণা, রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উত্তরা পশ্চিম থানার ওসি রফিকুল আহমেদ নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

রফিকুল আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের তদন্তে আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।

তিনি জানান, নিহত ছয়জনের মধ্যে একই পরিবারের তিনজন এবং অপর একটি পরিবারের তিনজন রয়েছেন।

নিহতরা হলেন একই পরিবারের ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২) ও রাহাব (১৭)। অপর পরিবারের নিহতরা হলেন আফসানা, রোদেলা আক্তার (১৪), আড়াই বছর বয়সী শিশু রিসান ও রাফসানা।ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ সেক্টরের ১১ নম্বর সড়ক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং সকাল ৭টা ৫৮ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিস ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠিয়েছে বলে জানান এই কর্মকর্তা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading