ইরানি নেতৃত্বের কাছে অপমানিত হচ্ছে আমেরিকা: জার্মান চ্যান্সেলর

ইরানি নেতৃত্বের কাছে অপমানিত হচ্ছে আমেরিকা: জার্মান চ্যান্সেলর

উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, আপডেট ১৮:৩৫

ইরানের সঙ্গে বর্তমান সংঘাত নিরসনে আমেরিকার কৌশল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। একই সঙ্গে তিনি আমেরিকাকে এমন একটি জাতি হিসেবে উল্লেখ করেছেন যাকে ‘ইরানি নেতৃত্ব অপমানিত করছে’।

সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জার্মান চ্যান্সেলর প্রশ্ন তুলেছেন, সংঘাত থেকে বের হওয়ার জন্য আমেরিকার আসলে কোনো স্পষ্ট পরিকল্পনা আছে কি না।

তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি বুঝতে পারছি না আমেরিকানরা কোন প্রস্থান কৌশল বেছে নিচ্ছে।’

মের্জ বলেন, ‘ইরানের নেতৃত্ব—বিশেষ করে দেশটির রেভোলিউশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের আচরণ দিয়ে মার্কিন আমেরিকাকে অপমানিত করছে বলে মনে হচ্ছে’।

তিরি আরও উল্লেখ করেছেন, ‘ইরানিরা স্পষ্টতই খুব দক্ষতার আলোচনা চালিয়ে যাচ্ছে এবং ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করেছে’।

এর আগে গত শুক্রবার আমেরিকার সঙ্গে সাইপ্রাসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে যোগ দিয়ে জার্মান চ্যান্সেলর জানান, যদি ইরানের চুক্তি হয় তাহলে দেশটির ওপর ইউরোপের দেশগুলো নিষেধাজ্ঞা শিথিল করতে পারে।

ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষেত্রে ইউরোপীয় নেতাদের সমর্থন আছে বলেও জানিয়ে তিনি বলেন, ‘কেউ এটির বিরোধীতা করেননি। এ ধরনের পদক্ষেপ আলোচনা প্রক্রিয়াকে আরও সামনে এগিয়ে নিতে পারে।’

বিশ্লেষকরা বলছেন, জার্মান চ্যান্সেলরের এ মন্তব্যে ফুটে উঠেছে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি বৃহৎ কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হবে। নিষেধাজ্ঞার বিষয়টিকে উভয় দেশকে ‍চুক্তিতে সম্মত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে তারা।

সূত্র: আলজাজিরা

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading