খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি করতেন না: মঈন খান

খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি করতেন না: মঈন খান

উত্তরদক্ষিণ। শনিবার, ১৭ জানুয়ারি , ২০২৬, আপডেট ১ :৫৫

বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করতেন না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।শনিবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা ও আইনজীবী অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ড. মঈন খান বলেন, বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করতেন না। তিনি রাজনৈতিক সংজ্ঞার অনেক ওপরে ছিলেন।চিন্তা, কাজ, দক্ষতা ও মানুষের প্রতি ভালোবাসার মাধ্যমে খালেদা জিয়া রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন বলে জানান তিনি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, খালেদা জিয়া তার চিন্তার মাধ্যমে, তার কাজের মাধ্যমে, তার দক্ষতার মাধ্যমে এবং মানুষের প্রতি ভালোবাসার মাধ্যমে রাষ্ট্রনায়কের সংজ্ঞায় পরিণত হয়েছেন।তিনি বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশে গণতন্ত্র শেখানোর জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ে বড় আর কেউ নাই। তিনি আমাদের সব সময় স্বাধীনতা দিয়েছেন। আমি যখন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, তিনি এক দিনের জন্যও আমার কোনো কাজে বাধা দেননি। এমনকি ডেকে বলেনওনি যে, এই কাজটা করো।’পুরোনো দিনের স্মৃতিচারণ করে মঈন খান বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন প্রধানমন্ত্রী। যিনি মন্ত্রিত্ব দিতে পারেন, নিতেও পারেন। সেই প্রধানমন্ত্রী একবার একজন সচিবকে আমার মন্ত্রণালয়ে নেওয়ার জন্য আমাকে জিজ্ঞেস করেন আমি নিব কি না! তিনি এতটাই স্বাধীনতা আমাদের দিয়েছেন। তিনি সব মন্ত্রণালয়কে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছিলেন।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading