নাজিরাবাজারে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
উত্তরদক্ষিণ। শনিবার, ১৭ জানুয়ারি , ২০২৬, আপডেট ২৩:০৫
রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজার এলাকার জুতা কারখানার আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার সাংবাদিকদের বলেন, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে নাজিরাবাজারের একটি জুতা কারখানায় আগুন লাগে।
সাততলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
আধা ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
ইউডি/এআর

