ফাঁকা ৩২ আসনে কাদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন?

ফাঁকা ৩২ আসনে কাদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন?

উত্তরদক্ষিণ। রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৮:২০

হাতপাখা প্রতীক না থাকা ৩২টি আসনে ফ্যাসিবাদবিরোধী শক্তির সৎ, যোগ্য ও দক্ষ প্রার্থীদের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রবিবার (১৮ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানান দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক বাস্তবতা ও আদর্শিক বহুমাত্রিক বোঝাপড়ার ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন নির্বাচনে ২৬৮টি আসনে এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ সিদ্ধান্ত এরই মধ্যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছে।তিনি আরও জানান, বাকি ৩২টি আসনের ক্ষেত্রে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্য থেকে আসনভিত্তিক সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে আলোচনার ভিত্তিতে সমর্থন দেওয়া হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আগামী ২০ জানুয়ারির পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে সংশ্লিষ্ট দল ও প্রার্থীদের সঙ্গে আলোচনা করে যেসব আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক থাকবে না, সেই ৩২টি আসনে সমর্থনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।তিনি আরও বলেন, এ বিষয়ে আপাতত কোনো নির্দিষ্ট তালিকা প্রকাশ করা হচ্ছে না। সময় এলে দলীয়ভাবে সিদ্ধান্ত জানানো হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading