শবে বরাতের তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা সোমবার
উত্তরদক্ষিণ। রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৮:৪০
পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
সোমবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) শাবান মাসের চাঁদ দেখতে এ সভা হচ্ছে।ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে।
রবিবার (১৮ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
ইউডি/এআর

