শহীদ আসাদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, আপডেট ১১:৪০
ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে শহীদ আসাদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে।
শহীদ আসাদ দিবস উপলক্ষে মঙ্গলবার (২০ জানুয়ারি) কাল ৮টায় বিএনপি, ৯০’র ডাকসু ও শহীদ আসাদ পরিষদের উদ্যোগে এই পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এ সময় বিএনপি, ৯০’র ডাকসু ও শহীদ আসাদ পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
শহীদ আসাদ দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি তাৎপর্যপূর্ণ একটি দিন।
১৯৬৯ সালের ২০ জানুয়ারি তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে দেশের ছাত্র-জনতার ১১-দফা দাবির মিছিলে ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় গুলি চালায় পুলিশ। সে সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ।
শহীদ আসাদের এই আত্মত্যাগ চলমান আন্দোলনে যোগ করে নতুন মাত্রা। বাঙালির স্বাধিকারের দাবিতে সোচ্চার সব শ্রেণি-পেশার মানুষ জেল-জুলুম উপেক্ষা করে রাজপথে নেমে আসে।
পর্যায়ক্রমে আন্দোলন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে, যা পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়। এই গণঅভ্যুত্থানটিই বাংলাদেশের ইতিহাসে ৬৯’এর গণঅভ্যুত্থান নামে পরিচিত।
ইউডি/রেজা

