নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়েছেন ট্রাম্প

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়েছেন ট্রাম্প

উত্তরদক্ষিণ। বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, আপডেট ১১:৫৫

যদি ইরান তাকে হত্যা করে তাহলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশনা দিয়ে রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজেই এ তথ্য জানিয়েছেন ট্রাম্প।

ইরান গতকাল হুমকি দেয় যদি তাদের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয় তাহলে ট্রাম্পের শুধু হাতই বিচ্ছিন্ন করা হবে না তাকে হত্যাও করা হবে। এর জবাবে পাল্টা এ হুমকি দিয়েছেন ট্রাম্প।

ইরানের সেনাবাহিনীর জেনারেল আব্দুলফজল শেখারচি বলেন, “ট্রাম্প জানেন যদি আমাদের নেতাদের দিকে আগ্রাসনের কোনো হাত বাড়ানো হয়, তাহলে আমরা শুধু ওই হাতটিই বিচ্ছিন্ন করব না। আর এটি শুধুমাত্র কোনো স্লোগান নয়, বাস্তব কথা।”

তিনি আরও বলেন, “আমরা পুরো বিশ্বে আগুন জ্বালিয়ে দেব এবং তাদের জন্য কোনো নিরাপদ স্থান রাখব না।”

ইরানি জেনারেলের হুমকির জেরে ট্রাম্প বলেছেন, “আমার খুবই কঠোর নির্দেশনা দেওয়া আছে, (যদি) কিছু হয়। তারা (মার্কিন সেনা) ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে।”

গত বছরও ট্রাম্প একই ধরনের হুমকি দিয়েছিলেন। তিনি বলেন, যদি ইরান আমাকে হত্যা করে তাহলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।

২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে ইসলামিক বিপ্লবী গার্ডের চৌকস ইউনিট কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করে আমেরিকা। এরপর ট্রাম্পকে ওই সময় হত্যার হুমকি দেয় ইরান।

সূত্র: এএফপি

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading