ভোট দিয়ে দ্রুত পোস্টাল ব্যালট পাঠানোর আহ্বান ইসির
উত্তরদক্ষিণ। বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, আপডেট ১:০০
প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ভোটারদের প্রদত্ত ভোট যেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে পারে, সে লক্ষ্যেই এই আহ্বান।
২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো না হলে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট পৌঁছানো নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে।
এ কারণে প্রবাসী ভোটারদের অনুরোধ করা হয়েছে—তারা যেন বিলম্ব না করে ২৫ জানুয়ারির মধ্যেই পোস্টাল ব্যালটে ভোট প্রদান করে তা পোস্ট অফিসে জমা দেন।নির্বাচন কমিশনের পক্ষ থেকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক মো. মামুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউডি/এআর

