জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন ফারাহ মাহবুব
উত্তরদক্ষিণ। বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৪:৪০
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব।
তাকে নিয়োগ দিয়ে বুধবার (২১ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, রাষ্ট্রপতি ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭’-এর বিধি ৩ (২) (ক)-এর বিধানমতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ করেছেন।
ইউডি/এআর

