আগে প্রভু ছিল হাসিনা, এখন তারেক রহমান: নাসীরুদ্দীন

আগে প্রভু ছিল হাসিনা, এখন তারেক রহমান: নাসীরুদ্দীন

উত্তরদক্ষিণ। বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৮:২০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের একাংশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

তাদের উদ্দেশ্যে তিনি বলেন, মিডিয়ার মধ্যে কী ক্যু হয়ে গেছে নাকি? বিএনপি থেকে যা আছে তা লাইভ করেন এবং আমরা যখন ভয়েসগুলো রেইজ করি এগুলো আপনারা প্রকাশ করতে চাচ্ছেন না।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।তিনি তার আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মির্জা আব্বাস ভাইয়ের লোক গিয়ে কার্ড চাচ্ছে। দরজায় নক করছে।

মানুষের ঘুমে ডিস্টার্ব করছে, মানুষ অফিস করে এসে একটু ঘুমাচ্ছে আর তারা গিয়ে ঠক ঠক করতেছে। ভাই উঠেন, ধানের শীষটা একটু দেখেন।নির্বাচন কমিশনকে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

নাসীরুদ্দীন বলেন, আমরা বলি যে আমরা একসঙ্গে সবাই রাজনীতি করব। এখানে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন উপহার দেব।

আমরা প্রার্থীরা এ ধরনের ব্যবস্থা থেকে এসে সুন্দর ইলেকশন, সুন্দর নির্বাচন প্রক্রিয়া যাওয়া উচিত।আমি গণ-অভ্যুত্থানের পর সব মিডিয়া সম্পাদককে বলেছিলাম যে আপনাদের চেহারাগুলো মানুষের সামনে দেখাতে লজ্জা পাবেন।

এখন তো আরো বেশি লজ্জা পাবেন, তারা প্রভু চেঞ্জ করেছেন। তাদের আগে প্রভু ছিল শেখ হাসিনা এখন প্রভু তারেক জিয়া।এনসিপির এই নেতা বলেন, প্রভু চেঞ্জ করার রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না।

আমরা বলছি, আমরা কোনো দলের বিরুদ্ধে নই, আমরা দেশের পক্ষে থাকতে চাই। কিন্তু দেশের চেয়ে যদি কোনো দল বড় হয় আমাদের দায়িত্ব হলো ওই দলকে দেশের মধ্যে নিয়ে আসা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading