১২ ফেব্রুয়ারির ভোটই হবে ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড: প্রধান উপদেষ্টা

১২ ফেব্রুয়ারির ভোটই হবে ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড: প্রধান উপদেষ্টা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৫:৪৫

১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের নির্বাচনের জন্য মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাদের প্রথম বৈঠক।বৈঠকে আসন্ন নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম আইনের সংস্কার, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকটসহ দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বাংলাদেশের আঞ্চলিক কৌশল, আসিয়ান সদস্যপদ প্রাপ্তি এবং সার্ক পুনরুজ্জীবিত করার প্রয়াস সম্পর্কেও মন্তব্য করেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘১২ ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, যা ভবিষ্যতের জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করবে।

নির্বাচন উৎসবমুখর হবে এবং নির্বাচন পর্যবেক্ষকদের ব্যাপক উপস্থিতি থাকবে।’মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, নির্বাচনে যারা জয়ী হবেন, তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।

তিনি নবনিযুক্ত শ্রম আইন ও অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে মানবিক সহায়তা প্রশংসিত করেন।

দুই পক্ষই বাণিজ্য সম্প্রসারণ, কৃষি পণ্য রপ্তানি ও ভিসা বিধিনিষেধসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় বিষয় নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading