এমন সরকার চাই, যারা চব্বিশের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে: মান্না

এমন সরকার চাই, যারা চব্বিশের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে: মান্না

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ২০:৪০

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ (বৃহত্তর উত্তরা) আসনের এমপি প্রদপ্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা এমন একটা সরকার চাই, যে সরকার আমাদের চব্বিশের আশা-আকাঙ্ক্ষাগুলো পূরণ করবে। যেখানে গায়ের জোরে দেশ চলবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) নিজ আসনে এক নির্বাচনি গণসংযোগে তিনি এসব কথা বলেন।মাহমুদুর রহমান মান্না বলেন, যারা ক্ষমতায় যাবেন তার কাছে আমরা আমাদের অভাব অভিযোগ বলব। আমাদের এলাকায় কী করলে ভালো হয় সে সম্পর্কে বলব।

কীভাবে আমাদের অভাব দূর হয়, চিকিৎসার ব্যবস্থা হয়, ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যবস্থা হয়- সেই রকম একটা দেশ আমরা গড়ে তুলতে চাই।তিনি জানান, সরকারের কাছ থেকে নিজের পাওনা বুঝে নিতে হবে।

বেকার ভাতা, দুঃস্থ ভাতা, মহিলা ভাতা এসবের ক্ষেত্রে ঘুষ যেন না দিতে হয় এমন ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এই নির্বাচনে আমরা এমন একটা সরকার চাই, যেই সরকার আমাদের ২৪-এর আশা-আকাঙ্ক্ষাগুলো পূরণ করবে। ন্যায্যতা প্রতিষ্ঠা করতে আমরা এতদিন ধরে লড়াই করেছি। এখন ভোটের সময় এসেছে। আমরা এমন একটা সরকার গঠন করতে চাই যেখানে দুর্বৃত্ত জায়গা পাবে না।

গায়ের জোরে আগের মতো কিছু চলবে না বরং মানুষের ভালোবাসার মধ্য দিয়ে সমাজ, দেশের শাসন চলবে।তিনি আরও বলেন, কে মন্ত্রী হবে, এমপি হবে সেই লড়াই পরে।

আসুন সবাই মিলে দেশ গড়ি। যেভাবে মুগ্ধ, আবু সাইদরা জীবন দিয়েছে তাদের জীবনের সম্মান দিতে হবে। তাদের জীবনের মাধ্যমে আরও উন্নত জীবন পাওয়া গেলেই কেবল তাদের সম্মান দেখানো সম্ভব।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading