তানজিদের রেকর্ড সেঞ্চুরিতে রাজশাহীর চ্যালেঞ্জিং পুঁজি

তানজিদের রেকর্ড সেঞ্চুরিতে রাজশাহীর চ্যালেঞ্জিং পুঁজি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৩ জানুয়ারি , ২০২৬, আপডেট

বিপিএলের চলতি আসরের ফাইনালে সেঞ্চুরি করছেন রাজশাহী রয়্যালসের ওপেনার তানজিদ হাসান তামিম। বিপিএলের ইতিহাসে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এই বাঁহাতি ব্যাটার।

তার নৈপুণ্যে চ্যালেঞ্জিং পুঁজি গড়ল রাজশাহী।বিপিএলের ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে রাজশাহী।

ফলে শিরোপা জিততে হলে চট্টগ্রামকে করতে হবে ১৭৫ রান।মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাট করার আমন্ত্রণ জানান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান।

ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় রাজশাহী। তানজিদের ঝড় ও সাহিবজাদার ধৈর্য্যশীল ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে আসে ৮৩ রান। ৩০ বলে ৩০ রান করে আউট হন ফারহান।

দ্বিতীয় উইকেটে খেলতে নামা কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন তানজিদ। শরিফুল ইসলামের বলে আউট হওয়ার আগে ১৫ বলে ২৪ রান করেন উইলিয়ামসন।

অন্যদিকে, নিজের মতো খেলতে থাকেন ওপেনার তানজিদ হাসান তামিম। ফিফটির পূরণের পর সেঞ্চুরিও তুলে নেন এই বাঁহাতি ব্যাটার।

বিপিএলের এবারের আসরে এটা চতুর্থ সেঞ্চুরি। আর বিপিএলের ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির স্বাদ পেলেন তানজিদ। এর আগে ফাইনালে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল। শেষ পর্যন্ত তানজিদের ইনিংস থামে ১০০ রানে।

মাত্র ৬২ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ছয়টি চার ও সাতটি ছয়ে সাজানো। আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ১১ রান।

এদিকে ৭ রানে অপরাজিত থাকেন জিমি নিশাম।বল হাতে চট্টগ্রাম রয়্যালসের হয়ে সফল বোলার শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম। তারা দুটি করে উইকেট শিকার করেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading