কিয়েভে আরও ৫০০ জেনারেটর পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

কিয়েভে আরও ৫০০ জেনারেটর পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

উত্তরদক্ষিণ। শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ০৮:০০

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে শীতকালে তাপমাত্রা মাইনাস ১০ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এমন চরম শীতে তাপ ও বিদ্যুৎ ছাড়া বেঁচে থাকা কঠিন। কিন্তু রাশিয়ার সাম্প্রতিক হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রায় চার হাজার বহুতল ভবনে তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে শহরের অধিকাংশ এলাকাও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এই সংকটের মধ্যে এগিয়ে এসেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার সংস্থাটি জানিয়েছে, রাশিয়ার হামলার কারণে বিদ্যুৎ ও তাপ সংক্রান্ত জরুরি সেবাগুলো পুনরায় চালু করতে তারা ইউক্রেনে ৪৪৭টি জেনারেটর পাঠাচ্ছে।

ইউরোপীয় কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাশিয়ার অবিরাম হামলায় ইউক্রেনের দশ লাখের বেশি নাগরিক তীব্র শীতে বিদ্যুৎ, পানি ও তাপহীন অবস্থায় জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইউরোপীয় কমিশন আজকে জরুরি অবস্থার জন্য সংরক্ষিত ৪৪৭টি জেনারেটর পাঠাচ্ছে, যার মূল্য ৩.৭ মিলিয়ন ইউরো। এগুলো হাসপাতাল, আশ্রয়কেন্দ্র ও অন্যান্য জরুরি সেবা পুনরায় চালু করার জন্য ব্যবহৃত হবে।’

ইইউ-এর সংকট ব্যবস্থাপনা কমিশনার হাজা লাহবিব বলেন, ‘ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর সরাসরি রাশিয়ার আক্রমণ নাগরিকদের মৌলিক সেবার অধিকার থেকে বঞ্চিত করছে।’

হাজা লাহবিব জানান, এই ৪৪৭টি জেনারেটর ইতোমধ্যে ইউক্রেনে পাঠানো ৯,৫০০টির সঙ্গে যুক্ত হবে। ব্রাসেলস জানিয়েছে, জেনারেটরগুলো হাসপাতাল, আশ্রয়কেন্দ্র এবং অন্যান্য জরুরি সেবায় বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহার করা হবে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশের জ্বালানি খাতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি উল্লেখ করেছেন, রাশিয়ার হামলার কারণে কিয়েভের বহু মানুষ এখনও তাপ ও বিদ্যুৎ ছাড়া জীবনযাপন করছেন।

সূত্র: ইউরো নিউজ

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading