প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন

প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন

উত্তরদক্ষিণ। শনিবার, ২৪ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৬:৪০

ছোটপর্দায় একটা সময় যাঁদের রসায়ন দেখার জন্য মুখিয়ে থাকত দর্শক, সেই জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী আবারও এক হতে যাচ্ছেন।

তবে এবার আর ড্রয়িংরুমের ছোটপর্দায় নয়, বড় পর্দার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই দুই তারকা। দীর্ঘ বিরতি ভেঙে এই জুটিকে রূপালি পর্দায় হাজির করছেন সময়ের আলোচিত নির্মাতা ভিকি জাহেদ।

জানা গেছে, ‘পুলসিরাত’ শিরোনামের একটি সিনেমা দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন নিশো ও মেহজাবীন। সিনেমাটি হবে রোমান্টিক-থ্রিলার ঘরানার।

ইতোমধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই বড় আয়োজনে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

এর আগে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে নিয়ে ‘চিরকাল আজ’, ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’-সহ বেশ কয়েকটি নাটক ও ওয়েব সিনেমা নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

যা দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছিল। ফলে বড় পর্দায় তাদের এই নতুন যাত্রা নিয়ে দর্শকের প্রত্যাশার পারদ তুঙ্গে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading