কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন

উত্তরদক্ষিণ। শনিবার, ২৪ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৯:২৫

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, হাসান মোল্লার মরদেহ বর্তমানে হলি ফ্যামিলি হাসপাতালে রাখা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন হাসান মোল্লা।

মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল হয়ে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading