বাংলাদেশের অনুপস্থিতিকে দুঃখজনক বলে ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন যে আহ্বান জানালো

বাংলাদেশের অনুপস্থিতিকে দুঃখজনক বলে ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন যে আহ্বান জানালো

উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, আপডেট ১২:৫৭

ইন্ডিয়ায় খেলতে অস্বীকৃতি জানানোয় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা হচ্ছে না। আইসিসি টিকিট দিয়েছে স্কটল্যান্ডকে। ‘সি’ গ্রুপে যোগ দিয়ে তারা সঙ্গী হচ্ছে ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের।

বাংলাদেশ এই ‘সি’ গ্রুপেই ছিল। বিশ্বকাপের মতো আসরে তাদের অনুপস্থিতির ব্যাপারটিকে দুঃখজনক মুহূর্ত বলে মন্তব্য করেছে ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। ক্রিকেটকে সেরা রূপে পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি দল ও খেলোয়াড়ের সঙ্গে সম্মানজনক ব্যবহার করার কথা বলছে তারা।

শনিবার (২৪ জানুয়ারি) সংগঠনটির সিইও টম মোফাতের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে একটি মূল্যবান ক্রিকেটিং জাতির অনুপস্থিতি আমাদের খেলাধুলার জন্য, বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকদের জন্য এক দুঃখজনক মুহূর্ত। ক্রিকেট তখনই সবচেয়ে শক্তিশালী থাকে, যখন প্রতিটি দল ও প্রতিটি খেলোয়াড়কে সম্মানের সঙ্গে ব্যবহার করা হয়, যথাযথ ও ধারাবাহিকভাবে সমর্থন দেওয়া হয় এবং ন্যায্য শর্তে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সব অংশগ্রহণকারী যখন খেলাটির সাফল্যে প্রকৃত অবদানকারী হতে পারে, তখনই খেলাটি তার সেরা রূপে পৌঁছে।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading