আমির হামজার বিরুদ্ধে ঝিনাইদহে মামলা

আমির হামজার বিরুদ্ধে ঝিনাইদহে মামলা

উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, আপডেট ২০:৫০

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো’কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় আলোচিত সামালোচিত ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মামলা হয়েছে।

রবিবার দুপুরে ঝিনাইদহের একটি আদালতে মামলা করেন বিএনপি সমর্থিত আইনজীবী আব্দুল আলীম। ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতের বিচারক মখলেচুর রহমান অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগ তদন্ত করে আগামী ৬ এপ্রিল তারিখে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী ও আইনজীবী আব্দুল আলিম বলেন, সম্প্রতি আমির হামজা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার সন্তান আরাফাত রহমান কোকো কে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা জিয়া পরিবারের সম্মান ক্ষুন্ন করেছে।

তিনি বলেন, বিএনপিরসহ আমাদেরও এ ঘটনায় মানহানি হয়েছে। এ ঘটনার প্রতিবাদ ও সঠিক বিচার দাবিতে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। আমরা চাই আইনগতভাবেই আমির হামজার বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা হোক।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading