সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, আপডেট ১:৫৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চার দিনের ছুটি পাচ্ছেন। ভোটগ্রহণের দিন ও তার আগের দিন নির্বাহী আদেশে ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই লম্বা অবকাশ তৈরি হয়েছে।

এ উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার (২৫ জানুয়ারি) তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১১ ও ১২ জানুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সারাদেশে নির্বাহী আদেশের ছুটি থাকবে। অন্যদিকে ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শিল্পাঞ্চলে বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

আগামী ১২ জানুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং গণভোট অনুষ্ঠিত হবে। আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

তাই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিনের ছুটি পাচ্ছেন। অন্যদিকে শিল্পাঞ্চলের কর্মচারীরা ভোগ করবেন ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা টানা পাঁচ দিনের ছুটি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading