ঋণখেলাপিদের প্রার্থিতার বৈধতা দিতে অর্থ বাণিজ্য করেছে কমিশন: শিশির
উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, আপডেট ২০:২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রার্থী হিসেবে বৈধতা দিতে নির্বাচন কমিশন বিশাল অংকের আর্থিক বাণিজ্য করেছে বলে অভিযোগ করেছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক জয়নাল আবেদীন শিশির।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে জরুরি সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।
এ সময় চাঁনখারপুল হত্যা মামলার রায়কে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে রায়ের বিরুদ্ধে আপিলের আহ্বান জানান জুলাই ঐক্যের নেতারা।
এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার ও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তারা।
ইউডি/এআর

