সমরাস্ত্র তৈরির কারখানা স্থাপনের করবে সরকার।

সমরাস্ত্র তৈরির কারখানা স্থাপনের করবে সরকার।

উত্তরদক্ষিণ। সোমবার (২৬ জানুয়ারি) ২০২৬, আপডেট ২৩:৫৫

সশস্ত্র বাহিনীর চাহিদা পূরণ ও সক্ষমতা বাড়াতে সমরাস্ত্র তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (২৬ জানুয়ারি) বিকালে ঢাকারর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসে এ সিদ্ধান্তের কথা তুলে ধরেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি বলেন, চট্টগ্রামে মিরসরাইয়ে ‘বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির’ উদ্যোগে এ কারখানা স্থাপন করা হবে।

‘ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন’ তৈরির বিষয়টি বিডার মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে জানিয়ে আশিক চৌধুরী বলেন, “সামরিক ও প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশকে অংশগ্রহণকারী দেশ হিসেবে গড়ে তুলতে ‘ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন’ স্থাপন করা হবে।”

সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের সভা হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সভার সিদ্ধান্ত জানাতে বিকালে সংবাদ সম্মেলনে আসেন আশিক চৌধুরী। সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও ছিলেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading