আসছে মুদ্রানীতিতে নীতি সুদহার অপরিবর্তিত রাখছে বাংলাদেশ ব্যাংক

আসছে মুদ্রানীতিতে নীতি সুদহার অপরিবর্তিত রাখছে বাংলাদেশ ব্যাংক

উত্তরদক্ষিণ। বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, আপডেট ১১:৫৫

আসছে মুদ্রানীতিতে নীতি সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ১০ শতাংশই থাকছে নীতি সুদের হার।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় ‘ব্যাংক রেজেল্যুশন অর্ডিন্যান্স-২০২৫’-এর আওতায় সমস্যাগ্রস্ত ৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৬টিকে অবসায়নের (বন্ধ করে দেয়া) প্রক্রিয়া শুরু করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড। বাকি ৩টি প্রতিষ্ঠানকে সংকট কাটিয়ে উঠতে তিন মাস সময় দেয়া হয়েছে।

বোর্ড অনুমোদনের ফলে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংক এসব প্রতিষ্ঠান বন্ধ করা, লিকুইডেটর নিয়োগ, সম্পদ বিক্রি এবং প্রাপ্ত অর্থ পাওনাদারদের মধ্যে বণ্টনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, এই ৯টি প্রতিষ্ঠানে মোট ১৫ হাজার ৩৭০ কোটি টাকার আমানত আটকে রয়েছে। এর মধ্যে সাধারণ গ্রাহকের আমানত ৩ হাজার ৫২৫ কোটি টাকা এবং ব্যাংক ও করপোরেট আমানত ১১ হাজার ৮৪৫ কোটি টাকা।

এর আগে শুনানিতে নিজেদের পরিকল্পনা জানায় ব্যাংক বহির্ভূত ৯ আর্থিক প্রতিষ্ঠান। তার প্রেক্ষিতে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি, জিএসপি ফিন্যান্স, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে তিন মাস সময় দেয়া হয়। তবে এফএএস ফিন্যন্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফিন্যান্স, আভিভা ফিন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিংকে অবসায়নের অনুমোদন দেয় বোর্ড।

আসছে মুদ্রানীতিতে নীতি সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ২০২৬ এর জুলাই পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে ৮ শতাংশ।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading