ইন্ডিয়াতে ছড়াচ্ছে নিপাহ ভাইরাস, এশিয়ার বিমানবন্দরগুলোতে উচ্চ সতর্কতা
উত্তরদক্ষিণ। বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৬:০
ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যে মারাত্মক নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে পুরো অঞ্চলে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় এশিয়ার কয়েকটি দেশের বিমানবন্দরে উচ্চ সতর্কতা ও যাত্রীদের কঠোর স্ক্রিনিং ব্যবস্থা নেয়া হয়েছে। খবর বিবিসির।
চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গে পাঁচজন স্বাস্থ্যকর্মী নিপাহ ভাইরাসে আক্রান্ত হন। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের সংস্পর্শে আসা অন্তত ১১০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
নিপাহ ভাইরাস প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার অনেক বেশি। আক্রান্তদের ৪০ থেকে ৭০ শতাংশই প্রাণ হারান। এ মুহূর্তে নিপাহ ভাইরাসের কোনো ভ্যাকসিন বা ওষুধ নেই।
ইন্ডিয়াতে ছড়িয়ে পড়া নিপাহ ভাইরাসে এশিয়ায় উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। বিবিসির প্রতিবেদন মতে, মারাত্মক এই ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে থাইল্যান্ডের তিনটি বিমানবন্দরে পশ্চিমবঙ্গ থেকে যেসব ফ্লাইট আসছে সেগুলোর যাত্রীদের বাড়তি স্ক্রিনিং করা হচ্ছে।
ইউডি/এআর

