উত্তরাঞ্চলের ৩ জেলায় কাল যাচ্ছেন তারেক রহমান

উত্তরাঞ্চলের ৩ জেলায় কাল যাচ্ছেন তারেক রহমান

উত্তরদক্ষিণ। বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৭:৪২

দীর্ঘ প্রায় ১৯ বছর পর দেশের উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা থেকে রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরের প্রথম পর্বে তিনি রাজশাহীতে আয়োজিত সমাবেশে অংশ নেবেন।

এরপর সেখান থেকে নওগাঁয় গিয়ে দলীয় জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।রাজশাহী ও নওগাঁর কর্মসূচি শেষ করে তারেক রহমান যাবেন বগুড়ায়। সেখানে তিনি বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনি প্রচারের অংশ নেবেন।

পাশাপাশি জেলা বিএনপির উদ্যোগে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার সূচি রয়েছে।

এই সফরকে ঘিরে বগুড়ায় প্রস্তুতি জোরদার করেছে জেলা বিএনপি। গত রোববার দলটির জেলা নেতারা আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুসহ অন্য নেতারা।

উল্লেখ্য, এর আগে গত ১১ জানুয়ারি বগুড়া সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তখন তারেক রহমানের সেই কর্মসূচি বাতিল করা হয়। লন্ডনে দীর্ঘ প্রায় দেড় যুগ নির্বাসনে থাকার পর দেশে ফেরার পর এটি তার নিজ নির্বাচনি এলাকায় প্রথম সফর।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading