রাজশাহীতে তারেক রহমান

রাজশাহীতে তারেক রহমান

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৩:০৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসভায় যোগ দিতে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর গুলশানের বাসা থেকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তিনি।

জানা গেছে, নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এরপর সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। এ সফরে তিনি নওগাঁ, বগুড়ার সমাবেশেও বক্তব্যে রাখবেন।

নির্বাচনী এ সমাবেশ ঘিরে চলে ব্যাপক প্রচার-প্রচারণা। তারেক রহমানের আগমনকে ঘিরে আজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।

রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সমন্বয়ে আয়োজিত হতে যাচ্ছে এ নির্বাচনী জনসভা। দলীয় প্রধানের সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিএনপির স্থানীয় নেতারা জানান, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে গিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে তারেক রহমানের আগমন। জনসভা মঞ্চ থেকেই তিন জেলার বিএনপির মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলীয়প্রধান।

কর্মসূচি অনুযায়ী-

রাজশাহীর জনসভা শেষে একই দিন নওগাঁ হয়ে বাবার স্মৃতি বিজড়িত ভূমি বগুড়ার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। সন্ধ্যায় তিনি নওগাঁ পৌঁছে সেখানকার এটিএম মাঠে বক্তব্য রাখবেন। এরপর নওগাঁ থেকে বগুড়া যাত্রা করে রাত ৮টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। রাতে হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন বিএনপি চেয়ারম্যান।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার বেলা ১১টায় তারেক রহমান নিজের নির্বাচনী এলাকার চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন এবং পথসভায় বক্তব্য রাখবেন। এরপর মহাস্থানগড়ে জুমার নামাজ আদায় শেষে বিকেল সাড়ে ৩টায় পৈতৃক নিবাস গাবতলীতে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading