আমরা অনেক রাজনৈতিক সুযোগ মিস করেছি: নাহিদ

আমরা অনেক রাজনৈতিক সুযোগ মিস করেছি: নাহিদ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, আপডেট ২২:০৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১-দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, দেশে বর্তমানে ‘কার্ডের রাজনীতি’ চলছে।

তবে তাদের লক্ষ্য একটিমাত্র কার্ড চালু করা, যা হবে জাতীয় পরিচয়পত্র বা নাগরিক কার্ড। ক্ষমতায় এলে একটি কার্ডের মাধ্যমেই সব ধরনের নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম।তিনি বলেন, ‘আমরা অনেক রাজনৈতিক সুযোগ মিস করেছি।

পুরোনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হওয়ার ফলে আমাদের নতুন বন্দোবস্তের কিছু লক্ষ্য বাস্তবায়নে বিলম্ব হয়েছে। তবে আমরা সংস্কারের লক্ষ্য থেকে সরে আসিনি।’

তিনি আরও বলেন, যেসব সংস্কার প্রতিশ্রুতি পাওয়া গেছে, সেগুলো গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

নাহিদ ইসলাম জানান, ১১-দলীয় জোট ক্ষমতায় এলে অংশীদারিত্বের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থাকলেও এই জোট সরকার গঠন করলে কোনো একক দলের এজেন্ডা অনুসরণ করবে না।তিনি আরও বলেন, এনসিপির ইশতেহার বাস্তবতা বিবেচনায় প্রণয়ন করা হয়েছে।

নির্বাচনের আগে অনেকেই বড় বড় প্রতিশ্রুতি দেন, কিন্তু তাদের লক্ষ্য ছিল বাস্তবায়নযোগ্য ও সময়োপযোগী পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা।

এনসিপির এই নেতা বলেন, সরকার গঠন করতে পারলে শিক্ষা, সংস্কার, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ খাতে জোটের অন্যান্য শরিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করা হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading