কুমিল্লা বিভাগ বাস্তবায়ন ও বিশ্বমানের ইপিজেড হবে: জামায়াত আমির

কুমিল্লা বিভাগ বাস্তবায়ন ও বিশ্বমানের ইপিজেড হবে: জামায়াত আমির

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, আপডেট ২২:৪৫

কুমিল্লা বিভাগ বাস্তবায়ন ও আন্তর্জাতিকমানে ইপিজেড গড়ে তোলা হবে আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশে ১০টি বিভাগ হলেও আপত্তি নেই, তবে কুমিল্লা বিভাগের বাস্তবায়ন এখন সময়ের দাবি।

একই সঙ্গে কুমিল্লায় ইপিজেড ও বিমানবন্দরের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ইনশাআল্লাহ কুমিল্লায় বিমানবন্দর হবে।

ইপিজেডকে যদি আন্তর্জাতিকমানে উন্নীত করা যায়, তাহলে শুধু দেশীয় নয়, বিদেশি বিনিয়োগকারীরাও কুমিল্লায় বিনিয়োগে আগ্রহী হবে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে কুমিল্লা নগরীর টাউনহল মাঠে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কোনো এলাকার নাম বা পরিচয়ের কারণে কাউকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হবে না। ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়াই জামায়াতে ইসলামীর অঙ্গীকার।তিনি বলেন, আগের সরকারের বিরুদ্ধে শুধু কুমিল্লা নয়, সারা দেশেই অভিযোগ রয়েছে।

তারা প্রতিশোধের রাজনীতি করতো। রাজনীতি রাজার নীতি নয়, বরং রাজনীতি হতে হবে নীতির রাজা। আগামী দিনে সুনীতির মাধ্যমে দেশ পরিচালনা করা হবে বলে তিনি আশ্বাস দেন।তিনি আরও বলেন, নানা দল নানা প্রতিশ্রুতি দেয়, কিন্তু কথা দিয়ে কথা রাখার প্রমাণ জনগণ জানতে চায়।

অভিযোগ করে জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। অন্য কোনো দলের ক্ষেত্রে এমনভাবে ধারাবাহিকভাবে নেতাকর্মীদের হত্যা, নিবন্ধন বাতিল, বাড়িঘর ভাঙচুর হয়নি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading