রাজধানীতে স্কুল শিক্ষার্থীসহ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে স্কুল শিক্ষার্থীসহ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরদক্ষিণ। রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৩:৫৫

রাজধানীর ওয়ারী ও যাত্রাবাড়ীতে এক স্কুল শিক্ষার্থীসহ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এরা হলেন ওয়ারী থেকে উদ্ধার হওয়া চা দোকানের কর্মচারী মানিক (২৬) ও যাত্রাবাড়ীর স্কুল শিক্ষার্থী মো. রনি (১০)।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর মোড়ল সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, মানিকের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাকশিলা সরকার বাড়ি। বাবার নাম মৃত ইউনুস সরকার। বর্তমানে ওয়ারী বিসিসি রোড ৩৪/১ নম্বর বাড়ির তৃতীয় তলায় থাকতেন। খবর পেয়ে শনিবার বিকেল চারটার দিকে ওই বাসায় ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় মানিকের। পারিবারিক মনোমালিন্যের কারণে তিনি গলায় ফাঁসি দিয়া আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

অপরদিকে, যাত্রাবাড়ী ধোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রনি। তার বাবা নুর আলম জানান, তাদের বাড়ি নোয়াখালী চাটখিল থানার শিবপুর এলাকায়। বর্তমানে যাত্রাবাড়ী পুবাইল এলাকায় নান্নু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। পড়ালেখার ফাঁকি দেয়ায় বাবা মা তাকে সামান্য বকাঝকা করেন। এ কারণে অভিমান করে শনিবার রাত দশটার দিকে বাথরুমে ঢুকে অনেক সময় পেরিয়ে গেলেও সে বের হচ্ছিল না। সন্দেহ হলে ধাক্কা দিয়ে দরজা খুলে দেখা যায়, বাথরুমের ভেতর গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে সে। তখন দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মধ্য রাতে তাকে মৃত ঘোষণা করেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading