উদ্যোক্তা ও জ্যেষ্ঠ নির্বাহীদের জন্য ১০ বছরের আবাসিক ব্যবস্থা চালু করছে কাতার

উদ্যোক্তা ও জ্যেষ্ঠ নির্বাহীদের জন্য ১০ বছরের আবাসিক ব্যবস্থা চালু করছে কাতার

উত্তরদক্ষিণ। সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ০৯:০০

উদ্যোক্তা ও জ্যেষ্ঠ নির্বাহীদের জন্য ১০ বছরের আবাসিক অনুমোদন কর্মসূচি (রেসিডেন্সি) চালুর ঘোষণা দিয়েছে কাতার। রোববার দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি এ তথ্য জানান।

তার এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন প্রতিবেশী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক বছরগুলোতে দক্ষ পেশাজীবী ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দীর্ঘমেয়াদি আবাসিক অনুমতি ব্যবস্থা চালু করেছে।

প্রধানমন্ত্রী জানান, কাতার ইনভেস্টমেন্ট অথরিটি (কিউআইএ) তাদের ভেঞ্চার ক্যাপিটাল কর্মসূচিতে অতিরিক্ত ২ বিলিয়ন ডলার বিনিয়োগ বাড়াবে।

বর্তমানে ১ বিলিয়ন ডলার মূল্যের “ফান্ড অব ফান্ডস” উদ্যোগটি কাতারে ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলোকে আকৃষ্ট করার লক্ষ্যে নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশে উদ্যোক্তা কার্যক্রমের জন্য একটি শক্তিশালী পরিবেশ তৈরি করা এবং গ্যাস নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখীকরণ করার পরিকল্পনা রয়েছে বলে জানান শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি।

সূত্র-খালিজ টাইমস

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading