আগামীকাল থেকে সাংবাদিকদের কার্ড দেবে ইসি

আগামীকাল থেকে সাংবাদিকদের কার্ড দেবে ইসি

উত্তরদক্ষিণ। সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ০০:৪৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংবাদ সংগ্রহে আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কার্ড প্রদান শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক এ তথ্য জানান।

আশাদুল হক বলেন, আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে ভোটের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কার্ড প্রদান করা হবে। যা চলবে আগামীকাল ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এক্ষেত্রে সকল কার্ড ও গাড়ির স্টিকার অফলাইনে প্রদান করা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন করবে সংস্থাটি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading