অতিরিক্ত সময়ের গোলে চেলসির হার, ফাইনালে আর্সেনাল

অতিরিক্ত সময়ের গোলে চেলসির হার, ফাইনালে আর্সেনাল

উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১১:০০

ম্যাচের দ্বৈরথটা ঠিক জমছিল না। উত্তেজনার অভাব আর আক্রমণের ধার ছিল কম। যদিও প্রায় সবদিক থেকেই আর্সেনালের চেয়ে এগিয়ে ছিল চেলসি। শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের একটি গোল। কাই হাভার্টজের একমাত্র গোলটিই ১-০ ব্যবধানের জয় নিশ্চিত করে আর্সেনালকে লিগ কাপের ফাইনালে পৌঁছে দিয়েছে।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গানাররা চেলসির বিপক্ষে টানা অপরাজেয় থাকার রেকর্ডটা ধরে রাখল। এ নিয়ে স্টামফোর্ড ব্রিজের দলটি আর্সেনালের সঙ্গে সর্বশেষ ১০ ম্যাচেই জয়শূন্য। অথচ গতকালের (মঙ্গলবার) ম্যাচে নামার আগে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে লিয়াম রোজেনিয়রের দল টানা পাঁচ ম্যাচে জিতেছিল। ৫৫ শতাংশ পজেশনের পাশাপাশি ১১ শটের দুটি লক্ষ্যে ছিল চেলসির। বিপরীতে ম্যাচজয়ী মিকেল আর্তেতার দল ৬ শটের দুটি লক্ষ্যে রাখতে পারে।

প্রথমার্ধে ম্যাড়ম্যাড়ে লড়াইয়ের নজির দেখায় উভয়পক্ষ। ১৮ মিনিটে আর্সেনাল ভালো সুযোগ পেলেও, চেলসি গোলরক্ষক প্রতিপক্ষ ডিফেন্ডার পিয়েরো ইনকাপিয়েরের জোরালো শট পরাস্ত করে দেন। বিরতির আগমুহূর্তে এনজো ফার্নান্দেজের ডি বক্সের বাইরে থেকে নেওয়া শট ঠেকিয়েছেন কেপা আরিজাবালাগা। খেলায় গতি আসে দ্বিতীয়ার্ধে। কিন্তু কেউই ঠিক গোলটি পাচ্ছিল না।

গোলশূন্য সমতায় থেকে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। ছয় মিনিটের যোগ করা সময়ের শুরুতেই চেলসি সমর্থকরা হতাশ হয়ে মাঠ ছাড়তে দেখা যায়। সেই হতাশা বাড়িয়ে জার্মান মিডফিল্ডার হাভার্টজ চেলসির জালে বল পাঠান ৯৭ মিনিটে। ডেকলান রাইসের লম্বা পাস ধরে বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে তিনি গোলরক্ষককে কাটিয়ে গোলটি করেন। প্রথম লেগে ৩-২ গোলের জয় মিলিয়ে, ৪-২ অ্যাগ্রিগেটে ফাইনালে পা রাখল আর্সেনাল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading