বাগেরহাটে নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

বাগেরহাটে নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৩:৩৫

কার্যালয় ভাঙচুরের অভিযোগ করে বুধবার সংবাদ সম্মেলন করেন বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম

বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের নির্বাচনি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে প্রার্থী নিজেই এ অভিযোগ করেন।

এমএএইচ সেলিম ২০০১ সালে বাগেরহাট-২ আসনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জেলা বিএনপির সভাপতি ছিলেন। ২০০৬ সালে তিনি জেলা বিএনপির সভাপতি পদ থেকে পদত্যাগ করেন।

এমএএইচ সেলিম বলেন, ‍“বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আমাদের নির্বাচনি প্রচারে কতিপয় সন্ত্রাসী বাহিনী বাঁধা দিচ্ছে। আমাদের নির্বাচনি অফিসে আগুন লাগিয়েছে তারা। আমাদের প্রচার মাইক ভাঙচুর করে, যাত্রাপুর নির্বাচনি অফিসে তালা লাগিয়ে দেয়।”

তিনি অভিযোগ করে বলেন, “এ বিষয়ে পুলিশ প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। এই অবস্থা বিরাজ করলে নির্বাচনে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না। তাই প্রধান নির্বাচন কমিশনের কাছে আগামী সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।”

বাগেরহাট জেলা প্রশাসক মো. গোলাম বাতেন জানান, অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে পরিদর্শনে যাওয়া হয়। যেহেতু, অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি সে কারণে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading