বেনাপোলে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে ২ শ্রমিক আহত

বেনাপোলে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে ২ শ্রমিক আহত

উত্তরদক্ষিণ। বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৪:৩০

যশোরের বেনাপোল সীমান্তে মাটি খননের সময় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে ২ শ্রমিক আহত হয়েছেন। আহতদের তাদেরঅবস্থা আশঙ্কা অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার(৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামে এই বোমা বিস্ফোরণে তারা আহত হন।

আহতরা হলেন- বালুন্ডা গ্রামের কাচারিপাড়া গ্রামের বারিক সরদারের ছেলে জাকির সরদার ও নুরজাক সরদারের ছেলে আব্দুল কাদের।

পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল হাই জানান, বাথরুম তৈরি করতে গর্ত খনন করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ করেই বোমা বিস্ফোরণে ২ শ্রমিক আহত হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা কি উদ্দেশ্যে বোমা রেখেছিল তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে স্থানীয়রা জানান, নির্বাচনে প্রভাব বিস্তারে এসব বোমা সংগ্রহ করা হতে পারে। বিষয়টি প্রশাসনকে গুরুত্বের সাথে খতিয়ে দেখার আহ্বান জানান।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading