অপপ্রচার চালিয়ে বিএনপির মাথা নত করানো যাবে না: রিজভী
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার , ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৭:১০
অপপ্রচার চালিয়ে বিএনপিকে মাথা নত করানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার নির্বাচনী প্রচারণামূলক গান উদ্বোধনী অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি।
রিজভী বলেন, ‘যারা গুপ্ত সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরকার নিচে থাকেনি তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
বিএনপিকে অপপ্রচাররের মাধ্যমে মাথা নত করানো যাবে না।’
এ সময় জুলাই আন্দোলনে সাংস্কৃতিক অঙ্গণের গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গান একটি দেশের জাতিগোষ্ঠীতে একত্রীত করতে পারে। চব্বিশের জুলাইয়ে এক নাটক দেখে মনে হয়েছে হাসিনা আর টিকতে পারবে না।’
যখন দেশের সন্তানেরা রাস্তায় নামে, তখন সেই দেশে আর কোনো ফ্যাসিস্ট টিকে থাকতে পারে না বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
ইউডি/এআর

