এলপি গ্যাসের ওপর ৭.৫% ভ্যাট প্রত্যাহার করল সরকার

এলপি গ্যাসের ওপর ৭.৫% ভ্যাট প্রত্যাহার করল সরকার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ২১:৫৫

সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, এই সিদ্ধান্তের ফলে দেশীয় বাজারে গ্যাস সরবরাহের ক্ষেত্রে বিপণন খরচ কমবে বলে আশা করা হচ্ছে। এর ইতিবাচক প্রভাব ভোক্তা পর্যায়েও পড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ওপর করের চাপ কমাতে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ অগ্রিম কর প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর ফলে এখন থেকে কেবল আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। এর আগে সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, এই সিদ্ধান্তের ফলে দেশীয় বাজারে গ্যাস সরবরাহের ক্ষেত্রে বিপণন খরচ কমবে বলে আশা করা হচ্ছে। এর ইতিবাচক প্রভাব ভোক্তা পর্যায়েও পড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।

দেশে প্রাকৃতিক গ্যাস সংযোগ সীমিত হওয়ায় বর্তমানে ৪০ শতাংশের বেশি পরিবার রান্নার জন্য এলপি গ্যাসের ওপর নির্ভরশীল। বিশেষ করে গ্রাম ও মফস্বল এলাকায় এলপিজিই এখন প্রধান জ্বালানি। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, ডলার সংকট এবং উচ্চ কর কাঠামোর কারণে দেশের বাজারে এলপিজির দাম কয়েক দফায় বেড়েছে। এমনকি বাজারে সংকট তৈরি হওয়ায় ১২৫০ টাকার সিলিন্ডার ২৫০০ টাকা পর্যন্ত বিক্রি হওয়ার নজিরও দেখা গেছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading